× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

১২ বছর ধরে গোসল করেননি নিকি হার্স্ট!

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : ১২ বছর ধরে স্নান করেননি নিকি হার্স্ট! নিকি ইংল্যান্ডের বাসিন্দা। জাতিতে ব্রিটিশ।

কারণ, পানি সহ্য হয় না নিকির। ওটা কোনোভাবেই সহজ নয় তার কাছে। শরীরে এক ফোঁটা পানি লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন এই বালিকা। পানি লাগলেই গায়ে অসম্ভব ব্যাথা হয় তার। বৃষ্টিতেও বাইরে বের হওয়া তার জন্য কষ্টদায়ক। তাই গত ১২ বছর ধরেই ডাক্তার বাঁধা তার। বলা যায়,  বেঁচে আছেন তাদেরই বিশেষ সেবা ও শুশ্রুষায়।

মেয়ে যখন, বাড়ির কাজও তো তাকে কিছু করতে হয়। যাতে পানি হাতে লাগার সম্ভাবনা। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় হাতে গ্লাভস পরে নেন এবং খুবই সতর্ক থাকেন নিকি।

চিকিৎসকরা বলছেন, ৫০ লক্ষ মানুষের মধ্যে এমন ঘটনা কেবল একজনের হতে পারে। পানি খাওয়াটাও বিপজ্জনক হয়ে গিয়েছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পানি দেওয়া হয়। প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। না, গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না।

তাহলে কি নিকি সুস্থ হবেনই না! ডাক্তাররা বলছেন, না সুস্থ হবেন না। কিন্তু এ রকমভাবেই নিয়মিত চিকিৎসা করে যেতে থাকলে, বাঁচতে অসুবিধা নেই তার।

তথ্যসূত্র : জিনিউজ, আইটিভি নিউজ।


এ ক্যটাগরির আরো খবর..