× Banner
সর্বশেষ
আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

১১ বছরের শিশুর লিঙ্গের ভেতর ৭০টি চৌম্বক গুটি!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

১১ বছরের শিশুর পুরুষাঙ্গের ভেতর থেকে ৭০টি চৌম্বক গুটি বা বল বের করেছেন চিকিৎসকরা। দীর্ঘ ২ ঘণ্টা অস্ত্রোপচারের পর এগুলো বের করে আনতে সক্ষম হন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝু শহরে।

জানা গেছে, ১১ বছর বয়সের ওই শিশুর নাম শিয়াওহুয়া। পুরুষাঙ্গে তীব্র ব্যথা ও প্রস্রাবে সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে নেন তার বাবা-মা। এরপর চিকিৎসকরা এক্স-রে করে তার মুত্রনালীর ভেতরে ছোট ছোট চৌম্বক গুটি দেখতে পান। যেগুলোর প্রতিটি ৫ মিলিমিটার আকারের এবং এক সঙ্গে আকড়ে আছে।

শিশুটি ওই গুটিগুলো মুত্রনালী দিয়ে একে একে ভেতরে ঢুকিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন হাসপাতালের চিকিৎসক তাও চাং জানান, শিশুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান বিষয়ে জানার জন্য কৌতুহলী হয়ে উঠে। কৌতুহল থেকেই এগুলো সে মুত্রনালী দিয়ে ভেতরে ঢুকিয়েছে।

এজন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষক এবং মা-বাবার উচিত শিশুদের সঙ্গে শারীরিক পরিবর্তন সম্পর্কে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা, যোগ করেন তাও চাং।


এ ক্যটাগরির আরো খবর..