× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

১১৬ উপজেলায় নির্বাচন সোমবার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হয়েছে গতকাল শনিবার মধ্যরাতে। আগামীকাল সোমবার রংপুর, গাইবন্ধা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেটসহ ১৬ জেলার ১১৬ উপজেলায় ভোটগ্রহণ হবে। আজ রোববার ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া পার্বত্যাঞ্চলে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অস্থিরতার বিষয়টি আমলে নিয়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের ২৫ উপজেলার ভোটের মাঠে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এদিকে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং কক্সবাজার-৩ আসনের সরকারদলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭৭ প্রার্থী। ভাইস চেয়ারম্যান ৫৩৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন লড়াই করছেন। ২৩ চেয়ারম্যান, ১৩ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচন বিএনপি বর্জন করলেও প্রার্থী ও ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ লড়াই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক চিঠিতে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে এলাকা ছাড়তে বলা হয়।

একই ধরনের অভিযোগে অপর একটি চিঠিতে কক্সবাজার-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে রোববার বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে আচরণবিধির সংশ্লিষ্ট বিধানগুলো উল্লেখ করে বলা হয়েছে- ‘আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা গাইবান্ধা ৫-এর আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে প্রচারসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

চিঠিতে বলা হয়-‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন, তাই আপনাকে গাইবান্ধা ৫-এর আওতাধীন নির্বাচনী এলাকা ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে ত্যাগ করতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নির্বাচনী এলাকার আওতাধীন ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের ভোট আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে ইসির পাঠানো চিঠিতে রোববারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..