× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

১০ দিনেই কাজ শেষ, চাঁদে প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দিল ইসরো

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
isro

শনিবার রাতে ইসরো একটি টুইট করে জানিয়েছে, প্রজ্ঞান রোভার তার কাজ সম্পন্ন করেছে। যে যে কাজের দায়িত্ব দিয়ে তাকে চাঁদে পাঠানো হয়েছিল, তা হয়ে গিয়েছে। এ বার একটি নিরাপদ স্থানে রোভারটিকে পাঠিয়ে ‘স্লিপ মোড’ চালু করে দিয়েছেন বিজ্ঞানীরা। চাঁদে ১৪ দিনের কাজ নিয়ে গিয়েছিল চন্দ্রযান-৩। কিন্তু সময়ের আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। ইসরোর রোভার প্রজ্ঞান তাই বিশ্রাম নিচ্ছে। বিজ্ঞানীরা রোভারটিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন।

ইসরো আরও জানিয়েছে, রোভারের সঙ্গে যে এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড ছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেলোড থেকে সংগৃহীত যাবতীয় তথ্য ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হচ্ছে। প্রজ্ঞানের ব্যাটারিতে বর্তমানে সম্পূর্ণ চার্জ রয়েছে। ইসরো জানিয়েছে, তার সোলার প্যানেলটি এমন ভাবে স্থাপন করা হয়েছে, যাতে এর পর চাঁদে সূর্য উঠলে প্যানেলে আলো পড়ে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন বিজ্ঞানীরা। প্রজ্ঞানকে আবার সফল ভাবে জাগিয়ে তোলা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। ২০ দিন পর রোভার জেগে উঠলে, আরও একগুচ্ছ নতুন কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। তার কয়েক ঘণ্টার মধ্যে বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ছ’চাকা বিশিষ্ট এই ছোট যন্ত্রটি ১০ দিন ধরে চাঁদে ঘুরে ঘুরে অনুসন্ধান চালিয়েছে। সেখানকার মাটির কম্পন পরিমাপ করেছে। পেয়েছে সালফার-সহ বিভিন্ন খনিজের সন্ধান। শনিবারই ইসরো জানায়, চাঁদে ১০০ মিটারের বেশি পথ প্রজ্ঞান অতিক্রম করে ফেলেছে। এ বার তার কাজও শেষ হল।


এ ক্যটাগরির আরো খবর..