× Banner
সর্বশেষ
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআইডি

হ্যাঁ’তে ভোট দিন, নতুন বাংলাদেশের দরজা খুলুন -আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
নতুন বাংলাদেশের দরজা

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে অংশ নিন। ২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক স্বদেশ গড়ে তুলতে ‘হ্যাঁ’তে সিল দিয়ে নতুন বাংলাদেশের দরজা খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

আজ খুলনা গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামিক ফাউন্ডেশন, খুলনা আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান বিশেষ সহকারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে উল্লেখ করে অধ্যাপক রীয়াজ বলেন, ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিনআপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে দেশে গণতন্ত্রন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এসব উদ্যোগের পাশাপাশি আরো গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেনসে কারণেই দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি সম্মতি প্রয়োজনআর সেই উদ্দেশ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্যশোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। এসময় তিনি ‘হ্যাঁ’ ভোটের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেনএর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে নাগুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে।

তিনি আরো বলেনবিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠনের উল্লেখ করার পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার আরো সুরক্ষিত করার অঙ্গীকারের কথা জানান তিনি। তিনি জানান, জুলাই সনদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে-রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবেদণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না এবং সব ক্ষমতা কেবল প্রধানমন্ত্রীর হাতে থাকবে না।

মনির হায়দার বলেন১৬ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট বাংলাদেশের ছাত্র-জনতার অংশগ্রহণে ২০২৪ এর জুলাইয়ে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সুচনা হয় এবং দীর্ঘকালীন দমনমূলক ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এ অভ্যুত্থান রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণের সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। সে সুযোগ কাজে লাগাতে আসন্ন গণভোটে হ্যাঁ-তে রায় দিন। তিনি সাম্যমানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকল্পে একটি ইনসাফ‘ ভিত্তিক সমাজ কায়েম করতে হ্যাঁ‘ ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..