× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

হুমকির মুখে বগুড়ার সারিয়াকান্দিতে ৮ কোটি টাকার ব্রীজ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের নজরদারির অভাব ও বৃষ্টির পানি নিস্কাশনের সু-ব্যবস্থা না থাকায় বগুড়ার সারিয়াকান্দিতে  প্রায় অর্ধেক সড়ক বাঙ্গালী নদী ও পুকুরে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে ৮কোটি টাকার ব্রীজ। ঝুঁকি নিয়ে করছে যানচলাচল। সড়কটি মেরামতে সংশ্লিষ্টটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাঙ্গালী ব্রীজের পূর্ব পার্শ্বে ও পূর্বপাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে সড়ক বাঙ্গালী নদীতে এবং চারমাথার পশ্চিম পার্শ্বে দুলু সরকারের বাড়ি সংলগ্ন ছোট ব্রীজের পূর্ব পার্শ্বে ভারি বর্ষণে প্রায় অর্ধেক সড়ক পুকুরে বিলীন হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি মেরামতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এগিয়ে না আসায় ঝুঁকিতে করছে যানচলাচল।

প্রতিনিয়ত চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী সহ গুরতর আহত হয়েছে স্কুল শিক্ষার্থী। এলাকাবাসি-পথচারি ও গাড়ি চালকদের দাবি বাঙ্গালী ব্রীজের আশপাশ থেকে বালু উত্তোলন বন্ধ না করা হলে সড়কটি বাঙ্গালী নদী ও পুকুরে বিলীন হলে বগুড়া জেলা শহরের সাথে দক্ষিণ সারিয়াকান্দি তথা পূর্বাঞ্চলের যানচলাচল বন্ধ হয়ে যাবে।

ইউনিয়নের জোড়গাছা পশ্চিম পাড়া গ্রামের মুকুল হোসেন বলেন, সড়কটি পূর্ব বগুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হলেও আজ সেটি ভেঙ্গে বাঙ্গালী নদী আর পুকুরের বিলীন প্রায়। জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন বলেন, এ সড়ক দিয়ে আমাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। কিন্তু সড়কটির বেশ কয়েকটি ভাঙ্গনে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকদিন আগে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যান উল্টে গিয়েছিল। সিএনজি চালক রিপন বলেন, ব্রীজের পূর্ব পার্শ্বের ভাঙ্গনের কারণে আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত গাড়ির নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে।

এলাকার এনামুল, শাহাদৎ সহ নাম না জানা আরও অনেকে বলেন, জোড়গাছা বাঙ্গালী ব্রীজের পূর্ব পাশের্^ ও দুলু সরকারের বাড়ি সংলগ্ন ব্রীজটির পূর্ব পার্শ্বের ভাঙ্গন দীর্ঘদিনের। কিন্তু আমরা মেরামত ও সংস্কারে কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখছি না। ফলে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জন বলেন, ব্রীজের আশপাশ থেকে যতদিন পর্যন্ত বালু উত্তোলন বন্ধ করা খুবই জরুরী। এলাকাবাসি হিসাবে বলব সংশ্লিষ্টটির দায়িত্ব হীনতাই বলি আর গাফলতিই বলি না কেন তাদের এমন ধৃষ্টতায় এলাকার জনপ্রিয় এমপি আব্দুল মান্নানের উন্নয়নে বাধাগ্রস্ত করছে।

এ ব্যাপারে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মো. রুবেল উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, সড়কটি সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব স্থানীয় সরকার অধিদপ্তরের। তারপরেও আমার এলাকাবাসির সুবিধার জন্য বেশ কয়েকবার মেরামত করেছি। এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী মো. লিয়াকত আলীর সাথে মোবাইলে ফোনে কথা হলে তিনি কে জানান, সম্ভবত সড়কটি মেরামতের জন্য আমরা ইতোমধ্যে তালিকা পাঠিয়েছি। তবুও না দেখে বলতে পারব না। তবে জোড়গাছা বাজারের পশ্চিম পার্শ্বের ছোট কালভার্টটির কাছে ভাঙ্গন মেরামতের কাজ এ মাসেই শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..