× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

ডেস্ক

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিদর্শনে আসবে বিজেপি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ মে, ২০২৫
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিদর্শন করতে বাংলাদেশ সফর করবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৩০ মে) কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ তথ্য জানিয়েছেন। তবে দলের পক্ষে কতজন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন, সেটি জানাননি তিনি।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। উপদূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধিদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না।

শুভেন্দু অধিকারী বলেন, সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধি দল স্থলপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবে।

শুভেন্দু জানান, শুক্রবার বিকেলে বিজেপির প্রতিনিধি দলটি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে। তার দাবি, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ হাজার টাকা করে নগদ সহায়তা, ৩০ কেজি চাল এবং ২ বান্ডিল করে টিন দিয়েছে। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে শুভেন্দু বলেন, বিজেপিও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চায়, তবে সেটা সরাসরি করা সম্ভব নয়। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে, মতুয়া সম্প্রদায়, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দল সফরের জন্য ভিসা পেতে কোনো সমস্যা হবে না এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুভেন্দু দাবি করেছেন, এই হামলায় অন্তত ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..