× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হিন্দু মেয়ের বিয়ে ভেঙ্গে দিলো জসীম নামের এক লম্পট

admin
হালনাগাদ: সোমবার, ২০ আগস্ট, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মেয়ে হিসেবে জন্মগ্রহণ করার পর বিয়ের পিড়িতে বসাই সকল মেয়েদের চির আকাঙ্খা। এক লম্পটের লোলুপ দৃষ্টির ষড়যন্ত্রের কারণে বিয়ের পিড়িতে বসেও আকাঙ্খা পূরণ হল না গরীব সংখ্যালঘু কন্যার।

গত ১৬ই আগষ্ট বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের সংখ্যালঘু মেয়েটির বিয়ের দিনে সিথিতে সিঁদুর পড়ার আগেই বিয়ে ভেঙ্গে গিয়ে এমন নিদারুন ঘটনা ঘটে।

জানা যায়, গায়ে হলুদ ও আশীর্বাদ হয় গত বুধবার। বিয়ের তারিখ চূড়ান্ত হয় বৃহস্পতিবার। বর নাসিরনগর উপজেলার বুড়িশ্বরের বাটপারা গ্রামের।  বরযাত্রী আসবে ১০০ জন। গ্রামবাসী নিমন্ত্রিত আরো শ খানেক। তাই যৌতুক ও বিয়ের খরচ বাবদ তিন লক্ষ টাকা সুদে এনে এই মেয়ের বিবাহের আয়োজন করেছিল মেয়ের হতদরিদ্র পিতা। ভোলাউক গ্রামের লম্পট জসীমের লোলুপ দৃষ্টিতে ভেঙ্গে গেল বিয়ে।

মেয়েটি জানায়, নাসিরনগরে অসাবধানতা বশতঃ জসীম তার আইডি কার্ড ছিনতাই করে ফটোশপের মাধ্যমে জোড়া ছবি করে পাত্র পক্ষকে দেখিয়ে বিয়ে ভেঙ্গে দেয়।

বিচারের দাবীতে মেয়েটিকে নিয়ে তার পরিবার নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন। সঠিক বিচারের আশায় ছুটে আসেন নাসিরনগর নির্বাচনী এলাকার এমপির  সবচেয়ে প্রিয় লোক মন্দির ভিত্তিক নেতা নির্মল দাস, দিলু চৌধুরী ও অনাথ দাস। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন থানা কতৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..