× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি

হাসপাতালে সাপ নিয়ে হাজির সাপে কাটা রোগী

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
হাসপাতালে সাপ নিয়ে হাজির

নোয়াখালীর চাটখিলে সাপের কামড়ে খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে গিয়েছেন এক রোগী। আহত মো. কামাল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে সাপটি অবমুক্ত রোগী হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে সাপে কেটে দেয়।  পরে সেই সাপ বস্তায় ভরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষাক্ত কোনো সাপে কাটেনি।  তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..