× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে মারধর করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তাদের প্রতিপক্ষ। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় রাসেল বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল  বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন এখানে এসে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে এখানে এসে শাওন  বিশ্বাস, বাবু  বিশ্বাস, মানিক  বিশ্বাস, অনিক  বিশ্বাস ও হাফিজুর  বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছি। এখানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..