× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

হারিকেন প্রতীকে গণঐক্যের ৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন আর ভোটাধিকার হরণ প্রতিরোধে এবং ইসলামিক আদর্শভিত্তিক জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সমন্বয়ে সদ্য আত্মপ্রকাশ হওয়া নির্বাচনী জোট গণঐক্য মোট ৬৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নিশ্চিত করেছে।

এরমধ্যে এনডিএম থেকে ৪১ জন এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে ২২ জন প্রার্থী গতকাল মনোনয়ন পত্র জমাদানের শেষদিন রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে তাঁদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।

গণঐক্যের সভাপতি ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-০৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সেগুনবাগিচায় রিটার্নিং অফিসার কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন।

অন্যদিকে ঐক্যের অন্য শরিকদল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাদ বদরুদ্দোজা সুজা সুনামগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোনয়ন পত্র জমা দেন।


এ ক্যটাগরির আরো খবর..