× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে – স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।’

তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তার গ্রেফতারের খবর জানিয়েছি। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিনদিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে,  তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যমে তালিকা দিতে পারে ভারত। নাগরিকত্ব যাচাই-বাছাই করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..