× Banner
সর্বশেষ
জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

হাঙরের আক্রমণে তরুণীর মৃত্যু আটলান্টিক মহাসাগরে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জ এলাকার সাগরে হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার ২১ বছর বয়সী তরুণী জর্ডান লিন্ডসের। জর্ডান লিন্ডসে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সেখানে।

সাগরে সাঁতার কাটতে নামলে তার ওপর হামলা করে তিনটি হাঙর। হাঙরের আক্রমণেই মৃত্যু হয় তার। বুধবার এই ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, মৃত তরুণীর হাত-পা আর নিতম্ব ক্ষতবিক্ষত হয়েছে।

এ ছাড়া তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে ঘাতক হাঙ্গরগুলো। হাঙ্গরের আক্রমণের পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

রয়্যাল বাহামা পুলিশের ডেপুটি কমিশনার পল রোলে তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, বুধবার বেলা দুইটায় এই ঘটনাটি ঘটে। তিনটি হাঙ্গরের মুখে পড়ে জর্ডানের মৃত্যু হয়েছে। বাহামা দ্বীপপুঞ্জের রোজ দ্বীপে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে নেমেছিলেন তিনি।

স্থানীয় টেলিভিশনে লিন্ডসের বাবা-মা বলেন, তারা হাঙ্গরগুলোকে দেখে মেয়েকে সতর্ক করেছিল কিন্তু মেয়ে তাদের কথা শোনেনি।

বাহামার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জর্ডান লিন্ডসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। তারা এ জন্য তরুণীর পরিবারে প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে। তারা জানিয়েছে, ময়না তদন্ত শেষে মার্কিন দূতাবাসের মাধ্যমে লাশ ক্যালিফোর্নিয়ায় পাঠানো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান ওই তরুণী। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।


এ ক্যটাগরির আরো খবর..