× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

হাইমচরের গাজীপুর ইউপিতে ১৪ প্রার্থীর ভোট বর্জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও ১২ সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তাদের ভোটার ও সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় কারণে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেন এসব প্রার্থী।

এরআগে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে গাজীরপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে ট্রলারযোগে কেন্দ্রে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা ভোটারদের বাধা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইসমাইল গাজী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্টু পেদা একাধিক ট্রলারযোগে মেঘনার পশ্চিম পাড়ে ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়। ট্রলারগুলো পাড়ে ভিড়তে গেলে নৌকা মার্কার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দেয়।

এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার জামাল হোসেন বাংলানিউজকে বলেন, তাদের ট্রলার ভিড়তে দেওয়া হয়নি এমন লিখিত অভিযোগ দিয়েছেন তারা। তবে মেঘনার পশ্চিম পাড়ের কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..