× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী

হাইতির প্রেসিডেন্ট হত্যার চাঞ্চল্যকর তথ্য

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে প্রায় ২৮ জনের একটি দল অংশ নিয়েছিল। হাইতির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই ‘হিট স্কোয়াড’ গঠন করা হয়।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) হাইতি পুলিশ জানায়, এদের মধ্যে আটজন এখনো পলাতক। এ ছাড়া এই হিট স্কোয়াডের তিনজন পুলিশের অভিযানে নিহত হয়েছে। ১৭ জনকে গ্রেপ্তার করেছে হাইতির পুলিশ।

বৃহস্পতিবার হাইতির পোর্ট অব প্রিন্সের পুলিশ সদর দপ্তরে কলম্বিয়ান পাসপোর্ট এবং অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের সংবাদমাধ্যমের সামনে হাজির করেছে হাইতি পুলিশ। হাইতি পুলিশের মহাপরিচালক লিওন চার্লস শপথ নিয়ে জানান, বাকি আট অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এ সময় তিনি বলেন, এই হত্যা মিশনে ২৮ জনের একটি দল ছিল। এদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার নাগরিক। তারাই প্রেসিডেন্টকে হত্যার অভিযানে অংশ নিয়েছে। আমরা দুজন হাইতিয়ান বংশোদ্ভূত মার্কিনিসহ  ১৫ কলম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছি। এ ছাড়া আটজন পলাতক রয়েছে আর তিন কলম্বিয়ান অভিযানে নিহত হয়েছে।

তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনায় যারা হত্যার সঙ্গে জড়িত তারা তাদের গ্রেপ্তার করা হয়েছে। যারা পরিকল্পনার সঙ্গে জড়িত, আমরা এখন তাদের খুঁজছি।

এর আগে চারজন নিহত হওয়ার খবর প্রচার করেছিল হাইতি কর্তৃপক্ষ। এখন সেটিকে তিনজন বলা হচ্ছে। তবে লিওন চার্লস এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সংবাদ সম্মেলনে দেননি।

এদিকে সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানোও জানান, অন্তত ছয়জন কলম্বিয়ান নাগরিক এবং সাবেক সেনা সদস্য হাইতির প্রেসিডেন্টকে হত্যায় অংশ নেন।

গতিনি বলেন, ‘প্রাথমিক যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে নিশ্চিত হত্যাকাণ্ডে অংশ নেওয়াদের কিছু অংশ কলম্বিয়ান নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য। এ ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য কলম্বিয়ার সেনাবাহিনী এবং পুলিশকে এ ঘটনায় তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে হাইতির নির্বাচনমন্ত্রী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, জেমস সোয়েলেজ নামের হাইতি বংশোদ্ভূত আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে  যুক্তরাষ্ট্রের নাগরিক জড়িত কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি মার্কিন পররাষ্ট্র বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..