× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪

হাইটেক পার্ক চালু হবে ২০১৭ সালের মধ্যেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ২০১৭ সালের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে তথ্যপ্রযুক্তিনির্ভর কারখানা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের ৩নং ব্লকের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধনে এ কথা জানান। জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘হাইটেক পার্কে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের জন্য আগামী ১০ বছর আয়কর সুবিধাসহ ১২ রকমের প্রণোদনা প্রদান করা হবে। এ ছাড়া হাইটেক পার্কে পৃথিবীর ৫ম বৃহত্তম ডেটা সেন্টার, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন এবং বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখান থেকে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

পরে মন্ত্রী স্থানীয় প্রশাসন, বিভাগীয় কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় হাইটেক পার্কের বর্তমান অগ্রগতির তথ্য তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, জেলা প্রশাসকে এস এম আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং কারখানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..