× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

হাইকোর্টের বিচারপতির সাথে মেহেরপুর আইনজীবীদের মতবিনিময়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৭):  বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহিদুজ্জামান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আসাদুল হক ।

জেলা জজ আদালতের অতিরিক্ত পি পি কাজী শহিদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আদালতের পি পি পল্লব ভট্টাচার্য,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি একরামূল হক হীরা, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক পিপি এ্যাড.মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.মারুফ আহম্মেদ বিজন, এ্যাড. ইব্রাহীম শাহিন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. ইয়ারুল ইসলাম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..