× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ডেস্ক

ত্বকের তৈলাক্ত ভাব কমাতে হলুদ এর ব্যবহার

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
হলুদ এর ব্যবহার

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে হলুদের রয়েছে অসামান্য গুণ। হলুদ অ্যান্টিসেপ্টিক উপাদানে সমৃদ্ধ। তৈলাক্ত ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানা ফেসপ্যাকেই হলুদ মেশানো যায়। চলুন জেনে নেই ত্বকের তৈলাক্ত ভাব কমাতে কিভাবে হলুদ ব্যবহার করবেন।

হলুদ ও চন্দনের প্যাক
এক চা চামচ হলুদের সাথে এক টেবিল চামচ চন্দনের গুঁড়া গোলাপ জল বা পানিতে মিশিয়ে নিন। এরপরে মিশ্রণটি সরাসরি ত্বকে    প্রয়োগ করুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হবে সাথে তৈলাক্ত ভাব কমতে পারে।

হলুদ ও দই
এক চা চামচ হলুদ গুঁড়ার সাথে দুই টেবিল চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার ত্বকে প্রয়োগ করুন। এবার আলতো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন।

কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি হলুদের সাথে মিলিত হলে ত্বককে  পরিষ্কার করতে সহায়তা করবে। এছাড়া ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমাতে সাহায্য করে।

হলুদ ও অ্যালোভেরা
অল্প পরিমাণে হলুদের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

মিশ্রণটি আপনার মুখে দিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..