× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

হরিলুট করছে সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন যে, সরকার উন্নয়নের কথা বলে হরিলুট করছে।

তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ ফোর লেন, পদ্মা সেতু নির্মাণ কাজে বারবার টাকা বাড়ানো হচ্ছে। যেখানে বিদেশে এমনকি ভারতে অল্প টাকায় এক কিলোমিটার রাস্তা করা হয় সেখানে আমাদের দেশে নব্বই লাখ টাকা খরচ করে এক কিলোমিটার রাস্তা করা হচ্ছে। আর এটা করা হচ্ছে লুটপাটের জন্য।

সোমবার দুপুরে শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী তৃণমূল দলের নবমম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন।

এর আগে জিয়ার মাজারে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পাঁয়তারা করছে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক ভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে নতুন নতুন মামলা দেওয়ার ফাঁদ তৈরি করছে।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা বির্তক মন্তব্য করবে তাদের নামেও মামলা দেওয়া হবে সরকারের মন্ত্রীদের এমন মন্তব্যের কথা উল্লেখ করে হান্নান শাহ বলেন, তারা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন? রাজনৈতিক ভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পাঁয়তারা করছে সরকার। ক্ষমতায় টিকে থাকতেই তারা এসব বক্তব্য দিচ্ছে। কিন্তু জনগণ তা বিশ্বাস করে না।

বিএনপির কাউন্সিল সর্ম্পকে হান্নান শাহ বলেন, ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুত চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে এলেই বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। তারপরে কাউন্সিলের মাধ্যমে দেখিয়ে দেব বিএনপি একটি সুশৃঙ্খলা ও সংগঠিত দল।


এ ক্যটাগরির আরো খবর..