× Banner
সর্বশেষ
চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী

ঝিনাইদহ হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেলে হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে ওই গ্রামের আজাদ হোসেন ও দবির মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকেলে আজাদের সমর্থক কামাল রাস্তার পাশে গরু বাঁধলে দবির মন্ডলের সমর্থক হবিবর রহমান গরু খুলে দেয়। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..