× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫
হজ ম্যানেজমেন্ট সেন্টার

পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তালীমিয়া মাদরাসার জায়গা ক্রয় অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার অ্যাপ, ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজযাত্রীরা।

তিনি আরও বলেন, আশকোনায় হজ ক্যাম্পে প্রি-অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজিদের লাগেজে ডিভাইস লাগিয়ে দেওয়া হবে। এতে হাজিদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন স্বজনদের অবস্থান। অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়ে যাবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সব ধরনের ব্যবস্থা থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..