× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

হজ ফ্লাইট বাতিলে ক্ষতি ৪০ কোটি টাকা

admin
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ হজযাত্রী সংকটে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। ভিসা জটিলতায় এ সংকটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার দুপুরে বলাকা ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে লাভ লোকসানের হিসাব তো ওই ভাবে করা হয় না। তবে এ ফ্লাইট জটিলতা না হলে বাংলাদেশ বিমান ৪০ কোটি টাকা রাজস্ব পেত। যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমান এ ৪০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে।

মোসাদ্দিক বলেন, ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে এখন পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

তিনি বলেন, এরইমধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর আটকা পড়া ৯ হাজার হজযাত্রী পাঠাতে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাওয়া গেছে ১৪টি স্লট। তার মধ্যে ৭টি স্লটই ব্যবহার করা যাবে না। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে হজ ফ্লাইট চালু রাখাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পরিস্থিতি বেশ কঠিন, তবে এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব।

হজ এজন্সিগুলোর টিকিট বরাদ্দে অনিয়ম হয়েছে, এমন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, মাস দুয়েক আগে আমরা হজ পলিসি ঠিক করেছি। সেগুলো সব এজন্সিকে জানানো হয়েছে। আমাদের কাছে ১১৫টি এজেন্সি টিকিটের জন্য আবেদন করেছে। এছাড়া, এখনও আমরা প্রতিদিন ফ্লাইটের তথ্য এজন্সিগুলোকে জানাচ্ছি।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট সেখানে পৌঁছেছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। চাঁদ দেখা সাপেক্ষে পয়ল সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..