× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের সচিব অবরুদ্ধ

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে উত্তরার আশকোনায় হজক্যাম্পে অবরুদ্ধ করে রেখেছেন হজের জন্য ভিসা ও টিকেট না পাওয়া শতাধিক হজ গমনিচ্ছুক।

রবিবার দুপুরে হজক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের কক্ষে আলোচনা করতে গেলে হজবঞ্ছিতরা তাদের দু’জনকেই অবরুদ্ধ করে রাখেন। এ সময় কক্ষের বাইরে অবস্থানরতদের হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাতে দেখা গেছে। বাংলাদেশ থেকে পবিত্র হজের শেষ ফ্লাইট রয়েছে রবিবার রাতে। এ জন্য বিভিন্ন কারণে হজে যেতে না পারা শতাধিক ব্যক্তি হজক্যাম্পে সকাল থেকে জড়ো হন। পরে দুপুরের দিকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হজক্যাম্পের পরিচালকের কক্ষে গেলে হজ বঞ্ছিতরা কক্ষে ঢুকে তাদের দু’জনকেই ঘিরে রাখেন। এ সময় বিক্ষুব্ধরা হজে যাওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের এই সচিবের কছে দাবি জানান।

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান বিক্ষুব্ধদের উদ্দেশে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু করার নেই। আপনারা মন্ত্রী অথবা হাব’র (হজ্জ এজেন্সি অব বাংলাদেশ) কাছে যান।’ এক পর্যায়ে হজপ্রত্যাশীদের কাছে তিনি হজের জন্য সৌদি আরবের বেঁধে দেওয়া কোটার সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, ‘হজে যাওয়া নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি এটা সমাধান করতে।


এ ক্যটাগরির আরো খবর..