× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

‘স্যার জী বোরখা তো পরাও’ কাপেল ছবি পোস্ট করে ট্রলের মুখে সাকিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
বোরখা তো পরাও

প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক শাকিব আল হাসান বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে মঙ্গলবার ২৪ নভেম্বর মাঠে ফিরছেন৷ বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালের মতে, দিনটি শাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।

কিছুদিন আগে কলকাতায় কালীপুজোর উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাঁকে। এর জন্য সোশাল মিডিয়ায় খুনের হুমকিও পান বিশ্বের প্রাক্তন এক নম্বর অল-রাউন্ডার৷ এবার সোশাল মিডিয়ায় স্ত্রী’র সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হলেন শাকিব৷

ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নেটাগরিকদের কেউ কেউ শাকিবের এই পোস্ট ভালো চোখে দেখেননি৷ একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না-আনলেই ভালো হত। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।

আর একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘স্যার জী বোরখা তো পরাও’। অপর একজন লিখেছেন, ‘ভাই, তুমি কেমন ধরনের ধর্মের অনুসারী? পুজোয় আসার পর তোমাকে মৃত্যুর হুমকি দেওয়া হল’। একজন আবার তাঁকে ‘ভীতু’ বলে চিহ্নিত করেছেন। অন্যজন রসিকতার ভঙ্গিতে লিখেছেন, ‘শাকিব, ক্ষমা প্রার্থনার চিঠি নিয়ে তৈরি হও’।

বিতর্ক দূরে সরিয়ে রেখে এক বছরের নির্বাসন কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরছেন তিনি৷ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শাকিবদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। গত ১৫-১৬ বছর ধরে তিনি কাছ থেকে দেখে আসছেন শাকিবকে। তামিম বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

তামিম আরও বলেন, ‘যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।’ শাকিবের ফেরাকে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছেন মুশফিক। বেক্সিমকো ঢাকার অধিনায়কের মতে, তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ শাকিবের কাছ থেকে শেখার।’


এ ক্যটাগরির আরো খবর..