× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

ডেস্ক

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
স্বাস্থ্যসেবার মান উন্নত

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব  কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ওষুধ যেন সাধারণ মানুষ ঠিকভাবে পায় এবং চিকিৎসকেরা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন—এটি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এজন্য সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা ডিউটির সময় বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে তাদের লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অনিয়ম বন্ধে সারা দেশে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘রাজনীতি করার জন্য আমি এই চেয়ারে বসিনি। স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দিয়েছেন—কেউ রাজনীতি করতে পারেন, তবে তা যেন কাজের পারফরম্যান্সে কোনও ধরনের বিঘ্ন না ঘটায়।

এদিকে শরীয়তপুরে সরকারি হাসপাতালে কর্মঘণ্টায় প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। শরীয়তপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না—সে বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..