× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সরঞ্জাম না দেওয়ায় সচিব, ডিজিসহ ৪ জনের বিরুদ্ধে নোটিশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সরঞ্জাম

করোনা থেকে রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম তৈরি না করা, চিকিৎসক-নার্স ও হাসপাতাল কর্মকর্তাদের কাছে নিরাপত্তা সামগ্রী ঠিকমতো না পৌঁছানোসহ আদালতের দেওয়া নির্দেশনা প্রতিপালন না করায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনা হয়।

আজ রোববার (৩ মে) ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে জানান নোটিশকারী আইনজীবী মনজিল মোরসেদ। তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আদালতের নির্দেশনা যথাযথভাবে পালিত না হওয়ায় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম ও পরিচালক সিএমএসডি ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাকে মহামারি ঘোষণার পরেও করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকার বিষয় গত ২০ মার্চ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের প্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে।

রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট রুল জারি করেন এবং অন্তর্বর্তী কিছু আদেশ দেন। আদেশে স্বাস্থ্য সচিবকে দ্রুত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিক্যাল মাক্স, গাউন, সু-কাভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা করে তা তৈরি এবং একইসঙ্গে ওই নিরাপত্তা সামগ্রী সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন।

নোটিশে বলা হয়, আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ায় প্রায় ৩০০ এর বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর দায়-দায়িত্ব তারা এড়াতে পারেন না। এখনো অনেক হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি এমন সংবাদও প্রকাশ হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..