× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

দাম্পত্য কলহে স্বামীর জিহ্বা কামড়ে কেটে নিল স্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

দাম্পত্য কলহের জেরে স্বামীর জিহ্বা কামড়ে কেটে দিয়েছেন স্ত্রী। আহত স্বামী মামুন মিয়া কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ চাঞ্চল্যকর ঘটনা নিয়ে দেন-দরবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শনিবার (৩০ মে) রাতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের জনৈক হারুন মিয়ার মেয়ে নূপুর আক্তারের সঙ্গে একই উপজেলার চরপলাশ গ্রামের শামছ উদ্দিনের ছেলে মামুনের ৭-৮ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই এ নব দম্পতিদের মধ্যে কলহের শুরু হয়। এর জের ধরে শনিবার রাত ১২টার দিকে ঘুমন্ত স্বামী মামুন মিয়ার অণ্ডকোষ চেপে ধরেন স্ত্রী নূপুর। এ সময় স্বামীর জিহ্বায় কামড় দিয়ে ছিড়ে ফেলেন। এ সময় স্বামী মামুন চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্য লোকজন ঘুম থেকে উঠে এগিয়ে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বলেন, স্ত্রীর কামড়ে স্বামীর অর্ধেক জিহ্বা কেটে দেয়ার ঘটনা এখন ‘টক অব দ্য ভিলেজ’।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। তবে, এ ঘটনাটি লোকমুখে জানতে পারার কথা স্বীকার করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..