রিপন দাশ (চট্ট্রগ্রাম): গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী উত্তর চরলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা ক’জন মুজিব সেনার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারকে সমস্যায় ফেলতে একের পর এক জঙ্গি হামলা চালাচ্ছে একটি বিশেষ মহল । দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে তা ব্যাহত করতে জঙ্গিরা তৎপর হয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধীরাই এসব কাজের সাথে সম্পৃক্ত।
মিল্কভিটার পরিচালক নাজিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক চৌধুরী। আলমগীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিক আহমদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সেলিম হক, সাবেক চেয়ারম্যান রফিকুল্লাহ, আ’লীগের নেতা আবদুল মান্নান খান, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীন, সাধারন সম্পাদক জীবন মনজুরুল আলম মনজু।
সভায় আরো বক্তব্য রাখেন হাজী আইয়ুব আলী মেম্বার, আবুল কাশেম, সেকান্দর মির্জা, আমরা ক’জন মুজিব সেনা কর্ণফুলী উপজেলা সভাপতি ওয়াজ উদ্দীন আজাদ, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম জাকারিয়া, সাধারন সম্পাদক মহসিন টিটু, সিনিয়র সহ-সভাপতি মো. পারভেজ, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন সাদ্দাম, সাধারন সম্পাদক আরমান হায়দার, জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক মোরশেদ, বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস আলম, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, ছাত্রলীগ নেতা সজল, বেলাল, আলাউদ্দীন, সামশু, মামুন, ইসলাম, রনি, শুক্কুর, নাছির, মান্নান, বাবলু প্রমুখ।