× Banner
সর্বশেষ
যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড

এন ডি এম রিপোর্ট

স্বাধীনতা আজ গণভবনের চার দেয়ালে বন্দি -ববি হাজ্জাজ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

আমাদের স্বাধীনতা সংগ্রামের সমস্ত অর্জন আজ এক ব্যক্তির ক্ষমতার লিপ্সায় ধূলিসাৎ হয়ে গেছে৷ চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগ আজ বিশ্বের এক নম্বর লুটেরা রাজনৈতিক দলে পরিণত হয়েছে৷ স্বাধীনতা আজ গণভবনের চার দেয়ালে বন্দি৷ স্বাধীনতা আজ ছাত্রলীগের ক্যাডার কর্তৃক স্বামীর সামনে স্ত্রীর ধর্ষণের চিৎকারের প্রতিধ্বনি। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সোমবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গগণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এ কথা বলেন।

তিনি আরও বলেন, “দিল্লির দাসত্ব করার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেন নাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-ইফতার বা পবিত্র কোরআন তেলওয়াতের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞার খড়্গ দেখতে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয় নাই। ভোটকারচুপি, অর্থপাচার বা ব্যাংক লুট করার জন্য আমরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনি নাই। আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য৷ স্বাধীনতার অর্থ ছিলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংষ্কৃতিক দাসত্ব থেকে মুক্তি৷ কিন্তু দুঃখের বিষয়

ববি হাজ্জাজ বলেন, স্বাধীনতা আজ কতিপয় ব্যবসায়ী গোষ্ঠীর লোভের কাছে জিম্মি। স্বাধীনতা আজ নির্বাচন কমিশনের তামাশার রাজনীতি। ক্ষমতায় লড়াইয়ে ভূলন্ঠিত আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থকে প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় কাঠামোগত সংষ্কার করতে হবে। জাতীয়তাবাদী চেতনায় এদেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করতে হবে৷ আর এসব কিছুর জন্য আওয়ামী নব্য ফ্যাসিবাদের পতনের বিকল্প নেই৷ আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই৷ জনগণের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”


এ ক্যটাগরির আরো খবর..