× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের কথা জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। সে সময় তিনি বিয়ে ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

বিজয় ও সঙ্গীতার দাম্পত্য-সংক্রান্ত মামলার শুনানি চলতি বছর বেশ কয়েকবার মুলতবি হয়েছে। গত ১৫ জুন সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। ওই শুনানিতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও অংশ নিয়ে আদালতকে তার সিদ্ধান্তের কথা জানান। সে সময় পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়।

গত মাসে বিজয় বা সঙ্গীতা কেউই হাজির না হওয়ায় পারিবারিক আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। এর আগেও তারা দুজনই অনুপস্থিত ছিলেন। তাদের নিজ নিজ আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জানিয়েছিলেন, সশরীরে শুনানিতে উপস্থিত হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

এনডিটিভি জানিয়েছে, সঙ্গীতা আবেদন প্রত্যাহার করে নেওয়ায় শুক্রবারের আদেশে মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গীতা চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে তিনি কারণ হিসেবে মতপার্থক্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতি চেয়েছিলেন।

বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় তিন দশকের পুরোনো। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। এর মধ্যে ২০০০ সালে তাদের একটি ছেলে এবং ২০০৫ সালে একটি মেয়ের জন্ম হয়।

২০২৩ সালে বিজয়ের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর এই দম্পতির দাম্পত্য জীবনে সমস্যার গুঞ্জন শুরু হয়। যদিও সে সময় এসব দাবি অস্বীকার করা হয়েছিল। তবে ২০২৫ সালে টিভিকে আয়োজিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতা অংশ না নেওয়ায় বিষয়টি আবারও আলোচনায় আসে।


এ ক্যটাগরির আরো খবর..