× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

স্টাফ রিপোর্টার

স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন

ACP
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২৬
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন

নড়াইলের লোহাগড়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামী সৈয়দ ফেরদৌস আলী (২১) নামের এক যুবকের বাড়িতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী (১৮)।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণীর অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

অনশনরত তরুণী একই উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েকবার ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে গেলেও পরে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।

তার দাবি, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় বাধ্য হয়ে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন। স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনশনের খবর পেয়ে সে এবং তার পরিবারের লোকজন বাড়ির গেটে তালা দিয়ে পালিয়ে যায়। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফেরদৌস আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। অনশনের খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ির মূল ফটকে তালা দিয়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানান। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..