× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নড়াইল(উজ্জ্বল রায়)

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নড়াইল সরকারি মহিলা কলেজের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশপ্রাপ্তরা হল নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকমল আলীর ছেলে ইজাজুলকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ইস্রাফিল শিকদারের ছেলে ইসমাইলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং মোকাদ্দেস কাজির ছেলে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস বলেন, অপরাধীরা একটি স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অশালীন কথা বার্তা বলাসহ তার হাত ধরতে উদ্দত হয়েছিলো । মোবাইল কোর্টের ১৮৬০ এর ৫০৯ ধারায় আমরা তাদের শাস্তি দিয়েছি।
তিনি আরও বলেন, এ শাস্তির মাধ্যমে সমাজ ও অভিবাকের কাছে একটি বার্তা পৌছে যাক যে, মেয়েরা বর্তমান সরকার ও এই আইনের শাসন সবসময় মেয়েরা স্বাধীন থাকুক তারা নিরাপদে নির্ভয়ে স্কুল কলেজে যেতে পারে। এ আইনের ভয়াবহতায় কোন মেয়ে কোনরকম বখাটে স্বীকার হতে হবেনা বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..