× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

সৌদি বাদশাহর সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

মক্কা আল মোকাররমা (সৌদি আরব), ৩১ মে :  ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন আশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ এর সাথে গতকাল রাত ৯ টায় মক্কার রাজ প্রাসাদে সাক্ষাৎ করেন।

মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত ‘কোরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সৌদি বাদশাহর সাথে সাক্ষাৎ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন।

সাক্ষাৎকালে সৌদি বাদশাহ বাংলাদেশের বিষয়ে তাঁর গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী এ সময় মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি বাদশাহর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন এবং সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন থাকবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..