× Banner
সর্বশেষ
যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

admin
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন থেকে সৌদি আরবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে সেগুলো আকাশেই ধ্বংস করা হয় বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরকে লক্ষ্য করে ওই মিসাইল নিক্ষেপ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়াকে সৌদি বিমান বাহিনী জানায়, তারা আকাশেই সবগুলো মিসাইল ধ্বংস করেছে।

আর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি টিভি চ্যানেলে বলা হয়, তারা কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছিলো।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল আকবরিয়া জানায়, এই হামলায় কেউ হতাহত হয়নি। তবে কয়েকজন সৌদি নাগরিক বিবিসিকে জানিয়েছেন তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। একটি ভিডিওতে দেখা গেছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বিস্ফোরিত হয়েছে। যার ৫টি খন্ড মাটিতে আছড়ে পড়ে গর্তের সৃষ্টি করেছে।

এর আগেও হুতি বিদ্রোহীদের মিসাইল ধ্বংস করেছে সৌদি আরব। তাদের বেশ কিছু স্কাড মিসাইল রয়েছে।
২০১৫ সালের মার্চে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর ছেড়েছেন কয়েক লাখ মানুষ। আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ইয়েমেনি। যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি।


এ ক্যটাগরির আরো খবর..