× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
প্রতীক ব্যবহার নিষিদ্ধ

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। অবৈধ প্রবাসীদের সুখবর

কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।

সৌদি সরকার হুরুবপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন।

প্রবাসীরা বলছেন, সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। যারা এতদিন অবৈধভাবে ছিলেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। নানা সমস্যা সমাধানের পথও খুলে দেয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সবাইকে বৈধ পথে আসতে হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। এতে প্রবাসীদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তবে ট্রান্সফারের ফি সম্পর্কে আবেদনকারীরা অগ্রিম কিছু জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করার পরই সিস্টেম থেকে সেই তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।


এ ক্যটাগরির আরো খবর..