× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

সৌদি আরবের মানুষরা হল পিশাচ -রাশেদ খান মেনন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সৌদি আরবের মানুষদের পিশাচ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সদ্য সমাপ্ত সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এই চিত্র দেখা গেছে। ২০-২৫ শতাংশের বেশি ভোট পড়েনি। অথচ বলা হচ্ছে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে। উচিত কথা বললে বলবে কুৎসা রটানো হচ্ছে। গণতন্ত্রকে অর্থবহ করে তুলতে হলে জনগণের ভোটের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, রাজবাড়ী জেলা পাটের জন্য বিখ্যাত হলেও এ জেলার কৃষকরা পাটের দাম পাচ্ছেন না। একইভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সবাইকে ওয়ার্কার্স পার্টির পতাকাতলে সমবেত হতে হবে বলে তিনি জানান।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড মওলা বক্স, কমরেড আরবান আলী, কমরেড দেলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা ও বরাট ইউপির চেয়ারম্যান কমরেড মনিরুজ্জামান সালাম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

জনসভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, ধানসহ কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন দাবি জানানো হয়।

তথ্যসূত্রঃ Daily Jugantor


এ ক্যটাগরির আরো খবর..