× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

সোনার বার নিয়ে পালিয়েছেন পুলিশের এএসআই

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার এএসআই রফিক আটককৃত ১৩টি সোনার বার নিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় গোটা পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ওই এএসআই এর বিরুদ্ধে পোর্ট থানায় মঙ্গলবার সকালে মামলা হয়েছে। মামলা নং-৩২। এ ঘটনায় পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা পোর্ট থানা পরিদর্শন করেছেন।

সোমবার সন্ধ্যায় ওই সোনাসহ রেজাউল নামে একজনকে আটক করে থানায় রেখে সোনা নিয়ে পালিয়ে যান এএসআই রফিক। রফিক নড়াইলের বাঐসোনা গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রমের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। তাকে থানা হাজতে রেখে সন্ধ্যার পর এএসআই রফিক পালিয়ে যান। পরে রেজাউলকে জিজ্ঞাসাবাদ করলে সোনা আটকের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।

আটক রেজাউল জানায়, সে শরীরে বহন করে ওই সোনা ভারতে পাচার করার জন্য রঘুনাথপুর সীমান্তে যাওয়ার সময় তাকে এএসআই রফিক আটক করেন। তার শরীর তল্লাশ করে ১৩টি সোনার বার পকেটে নিয়ে তাকে থানাহাজতে ঢুকিয়ে দেয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি তাদের জানানো হয়।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোনা বাহক আরও একজন ছিল। তার কাছ থেকেও সোনা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেও দু’জনার কাছে প্রায়  ৩০টি বার ছিল। থানা পুলিশের এক কর্মকর্তার নির্দেশে এ কাজ করা হয়েছে বলে ওই সূত্রটি জানায়।


এ ক্যটাগরির আরো খবর..