× Banner
সর্বশেষ
প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

পিআইডি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ- ধর্মমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ

শেখ হাসিনার কল্যাণে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ। বলেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।

আজ জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলেই বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন দেশই দিয়ে যাননি, তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ প্রায় সকল কিছুরই ভিত্তি রচনা করে দিয়ে গেছেন।

ফরিদুল হক খান আরো বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামপুরকে ভালবাসেন, তাই ইসলামপুরবাসীর জীবনমান উন্নয়নে যা প্রয়োজন তিনি তা করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ত্রান সম্পাদক সালাউদ্দিন শাহ, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ প্রমূখ বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..