× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

করোনায় কর্মহীন অসহায় দুস্থ ১০২টি পরিবারে সোনারতরীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
সোনারতরীর খাদ্য বিতরণ

মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর ১০২টি দরিদ্র পরিবারের মাঝে সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ০৮/০৪/২০২০ তারিখ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া, উজিরপুর এবং আগৈলঝাড়া উপজেলাতে ১৪ টি পয়েন্টে একযোগে ১০২টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন।

সোনারতরীর অন্যতম কর্ণধার ভীষ্মদেব বাড়ৈ জানান, বরিশাল জেলার তিনটি উপজেলা- বানারীপাড়া, উজিরপুর ওআগৈলঝাড়াতে চৌদ্দটি পয়েন্ট থেকে আমরা ১০২ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য দ্রব্য (চাল, ডাল, আলু, লবন, তেল ও সাবান) বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি।

যাদের অক্লান্ত পরিশ্রমে এই মহতি উদ্যোগ সফল হয়েছে সেচ্ছাসেবক ছিলেন,  বাবুল হালদার(বাট্‌রা), রাধেশ্যাম গাইন(বাহাদুরপুর), দীপক বিশ্বাস(মোল্লা পাড়া), মথুরাম চৌধুরী(রত্নপুর), অনিমেষ সরকার(থানেশ্বর, আগৈলঝাড়া); প্রফুল্ল বাবু ও মীনা বাড়ৈ(ইন্দুরকানী), দীনেশ বাড়ৈ(বিলগাববাড়ী ও ভাউধর), কবি লিটু ও শংকর বিশ্বাস লিটু(কারফা), সঞ্জয় সমদ্দার(মাদ্রা), বিজয় বিক্রম(পীরের পাড়) ও মিঠুন সমদ্দার, বিভূতি বাড়ৈ ও কবি আব্দুর রহিম(জল্লা ও বাহের ঘাট), দিলীপ ও অমূল্য বিশ্বাস(কুড়লিয়া ও মুন্সিরতাল্লুক), রতন বিশ্বাস(নাথার কান্দি ও হারতা), (উজিরপুর) সঞ্জীব- ব্রাহ্মন বাড়ি (বানারী পাড়া)।

ভীষ্মদেব আরও বলেন, যাদের প্রচেষ্টায় এই মহান কার্য সাধিত হয়েছে, তারা হলেন- সোনারতরীর উপদেষ্টা শ্রী দীপক বিশ্বাস, অন্যতম পৃষ্ঠপোষক কিরণ চন্দ্র বালা, সাধারণ সম্পাদক বিজয় বিক্রম ও সভাপতি সদানন্দ বিশ্বাস। এরা আমাদের সোনারতরীর গাইডলাইন ও নিউক্লিয়াস। আমরা সোনারতরী পক্ষ হতে এই মহান মানুষের জন্য আশীর্বাদ কামনা করছি। সোনারতরীর কার্যকরী পরিষদ, সদস্য, পৃষ্ঠপোষক এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমরা চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


এ ক্যটাগরির আরো খবর..