× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রাক্কালে ৩ যুবক আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রাক্কালে মেহেরপুরের মুজিবনগরে ৩ প্রতারক আটক হয়েছে। বুধবার রাত ৮টায় দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামবাসী তাদের আটক করে থানা পুলিশে দেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল হোসেন জানান, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহেল রানা ও একই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মিলন হোসেনকে সেনা বাহিনীতে চাকরীর নিয়োগ কার্ড হাতে হাতে দিয়ে টাকা হাতিয়ে নেয়ার প্রাক্কালে গ্রামবাসীর চ্যালেঞ্জের মুখে পড়ে প্রতারক ৩ যুবক। গ্রামের লোক-জন নকল নিয়োগ কার্ড দেখে সন্দেহ করে।

এসময় গ্রামবাসী কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার ক্ষিদিরামপুর গ্রামের জামায়াত শেখের ছেলে ফিরোজ হোসেন (২২) ও একই উপজেলার আমলা সদরপুর গ্রামের ফিরু মন্ডলের ছেলে আতাহার আলী (২৪) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ফজলুল হকের ছেলে আনারুল ইসলামকে (২৫) আটক করে পুলিশে খবর দেয়।

মুজিনগর থানা পুলিশের এস.আই মতিয়ার রহমান ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে আটক করে মুজিবনগর থানায় নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের প্রতারণার কথা স্বীকার করেছে। আটক তিনজন জানিয়েছে- সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নামে সোহেল রানা ও মিলন হোসেনের নিকট থেকে তারা ২০ হাজার টাকা করে অগ্রীম নেয়। সেনাবাহীর ভূয়াপ্যাডে ওই রাতে তাদের নিয়োগপত্র দিয়ে ৬ লাখ করে হাতিয়ে নেয়ার কথা ছিলো।

আটক তিন যুবক আরো জানিয়েছে- স্থানীয় বাগোয়ান গ্রামের সাজেদুল আলম তাদের গুরু এবং ঢাকার আব্দুল মান্নানের মাধ্যমে তারা বিভিন্ন এলাকার বেকার যুবকদের সাথে এভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়।

ওসি কাজি কামাল হোসেন আরো জানান, তাদের নামে প্রতারণার মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..