× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

সেই ধর্ষক টিপুর জামিনের আবেদন আদালতে নামঞ্জুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সাজেশন দেয়ার নামে গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখানোর অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার গাইবান্ধার শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম. আলী আহম্মদ আলোচিত এই মামলার আসামিপক্ষ ও রাষ্ট্র পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করেন।

এর আগে আসামিপক্ষ অভিযুক্ত শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

অভিযোগ (চার্জ) গঠনের যুক্তি তর্কে রাষ্ট্রপক্ষে শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট শাহীন গুলশান নাহার মুনমুন এবং আসামী পক্ষে অন্তত ১০ জন আইনজীবী অংশ নেন।

শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট শাহীন গুলশান নাহার মুনমুন আরটিভি অনলাইনকে বলেন, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সাজ্জাদুল করীম টিপু সাজেশন দেয়ার কথা বলে ছুটির পর নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে থাকতে বলে। পরে তাকে বিদ্যালয়ের বাথরুমে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দফা ধর্ষণ করে। পরবর্তীতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বাবা-মাকে জানায়।

পরে ওই শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রতিকার না মেলায় এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। গত ৩ ডিসেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন পুলিশ শিক্ষক সাজ্জাদুল করিম টিপুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাজ্জাদুল করিম টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত শেষে ২৯ দিনের মাথায় সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান গত ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আদালতের কাঠগড়ায় আসামি সাজ্জাদুল করিম টিপুর উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..