× Banner
সর্বশেষ
সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সেই অরণ্যকে ভুলেননি ওসি আনোয়ার!

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥  ১১ সেপ্টম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জের জঙ্গলে পড়ে পাওয়া সেই শিশু অরণ্য পালিত পিতা-মাতা বসির আহম্মেদ ও আমেনা খাতুনের  কাছে বড় আদরেই আছে। দিন দিন বড় হচ্ছে অরণ্য। জঙ্গলে কুড়িয়ে পাওয়া অরণ্য কে ভুলেননি কালীগঞ্জ থানার সাবেক অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন।

শিশুটিকে পাওয়ার পর তাকে ডাক্তার দেখানো, দুধ ও পোশাক পরিচ্ছেদ কিনে দেওয়াসহ নাম রাখার যে কাজটি করেছিলেন তিনি হচ্ছেন ওসি আনোয়ার।  বর্তমানে তিনি মেহেরপুর জেলার গাংনী থানায় কর্মরত রয়েছেন।  এখনো তিনি শিশু অরণ্যের খোঁজ-খবর রাখেন।

অরণ্য কেমন আছে, কিভাবে কাটবে তার ঈদ উৎসব এসব ভেবে ওসি আনোয়ার ছুটি না পেলেও রোববার দুপুরে স্ত্রী,পুত্র-কন্যাদের পাঠিয়েছিলেন কালীগঞ্জে। তারা সবাই মিলে দুপুরে যান অরণ্যের পালিত পিতা বসির আহম্মেদের কালীগঞ্জস্থ গোপালপুরের বাড়িতে। সেখানে তাকে কোলে তুলে নেন ওসি আনোয়ারের স্ত্রী মিসেস আনোয়ার। এসময় ওসি আনোয়ারের দু’কন্যা ও এক পুত্র সন্তানও উপস্থিত ছিলেন। তারা শিশুটিকে আদর করেন। সে সময় শিশুটিকে ঈদের নতুন পোশাক পরিয়ে দেন। খাবার জন্য হাতে তুলে দেয় দুধ। জঙ্গলে পড়ে পাওয়া শিশুটি বড় আদর যত্নে পালিত হতে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং মহৎ এ কাজের জন্য বসির দম্পতিকে ধন্যবাদন জানান মিসেস আনোয়ার।

উল্লেখ্য ২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবর স্থানের জঙ্গলে সদ্য ভুমিষ্ট এক ছেলে নবজাতক শিশুকে পাওয়া যায়। জঙ্গলে শিশুটিকে পাওয়া যাওয়ায় ওসি তার নাম দেন অরণ্য।


এ ক্যটাগরির আরো খবর..