× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সঠিক সেবা যত্ন পেলে প্রতিবন্ধীরাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে। তারাও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার  বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটির (নার্ক) উদ্যোগে ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। শেখ হাসিনাও  প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবন্ধীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে তাদের জন্য বরাদ্দ আরও বাড়ালে দেশ গঠনে তারাও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসব কর্মকাণ্ডে সরকা‍রের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন তিনি।

 


এ ক্যটাগরির আরো খবর..