× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী

সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বে ভারতের ক্রিকেট বোর্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআই’এর নির্বাচন সংস্কার প্রক্রিয়া ও তরুণ ক্রিকেটারদের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করছেন বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা। বোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের প্রধান বিচারপতি টিএস ঠাকুর। পুরো বিষয়টি যাচাই করার জন্য অ্যাপেক্স কোর্ট নিয়োগ দিয়েছেন সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়ামকে। এদিকে, বিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে বোর্ড ও সুপ্রিমকোর্ট।

বিসিসিআইয়ের দাবি, বোর্ডের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং আইসিসির অনুমোদন প্রাপ্ত। এছাড়াও, একটি রাজ্য থেকে একটি ভোট নির্বাচনকে স্বচ্ছ নয়, উল্টো প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে শর্ত পূরণ সাপেক্ষে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠান ভোটাধিকার পাওয়া উচিৎ।


এ ক্যটাগরির আরো খবর..