× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সুপ্রিমকোর্টে থেকে ভুয়া আইনজীবী আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

বিশেষ প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে থেকে ভুয়া আইনজীবী আটক করে পুলিশে সোপর্দ করে দিয়েছে আইনজীবী সমিতি।

আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট থেকে একজন ভুয়া আইনজীবী আটক করে পুলিশে সোপর্দ করার খবর পাওয়া গেছে। তার সঠিক নাম জানা যায়নি।

সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার জানান, বিচার বিভাগে স্বচ্ছতা ফিরে আনতে হলে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই ভূয়া আইনজীবীর বিরুদ্ধে কঠিন শাস্তির দাবী জানান তিনি।

তিনি আরও বলেন, বিচারের জন্য এসে পদে পদে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। মামলার ফাইল করা, শুনানির জন্য তালিকায় আনা, বেঞ্চে শুনানি করা ও রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট শাখা থেকে উত্তোলনের ক্ষেত্রে বিচারপ্রার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়।

একশ্রেণীর দালাল বা ভুয়া আইনজীবীর খপ্পরে পড়ে বিচারপ্রার্থীদের এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়। জামিন জালিয়াতি, জামিনের কথা বলে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এসব দালাল ও ভুয়া আইনজীবীর বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..