× Banner
সর্বশেষ
ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী

সুপার টুইস ডে’র মহারণে মহাবিজয়ের পথে হিলারি-ট্রাম্প

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের মহারণ ‘সুপার টুইস ডে’তে মহাবিজয়ের পথে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।

সুপার টুইস ডে’তে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বারোটা অঙ্গরাজ্যে প্রাইমারি বা দলীয় সমর্থকদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়।

এগুলোর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই বুথ ফেরতা জরিপে আগাম জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রাট দলের হিলারি ক্লিনটন।

১২টি অঙ্গ রাজ্যে অনুষ্ঠিত এই প্রাইমারিকে যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের নির্বাচনকে সামনে রেখে দলগুলোর প্রার্থী বাছাইয়ের সবচেয়ে ব্যস্ত দিন বলে অভিহিত করা হচ্ছে।

বুথ ফেরতা জনমত জরিপ প্রতিষ্ঠানগুলো অন্তত ৫টি রাজ্যে এককভাবে এগিয়ে রাখছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পকে। রাজ্যগুলো হলো ভার্জিনিয়া, আলবামা, ম্যাসাচুসেট, টেনেসি এবং জর্জিয়া। এছাড়া টেক্সাসের সিনেটর টেড ক্রুজ নিজের অঙ্গরাজ্য ও ওকলাহোমায় এগিয়ে রয়েছেন।

অপর দিকে ডেমোক্রাট দলের হিলারি ক্লিনটন অন্তত ছয়টি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন। এগুলো হলো টেক্সাস আরকানসাস, আলাবামা, টেনেসি, জর্জিয়া, ভার্জিনিয়া, এবং আমেরিকান সামোয়া।

তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স নিজের অঙ্গরাজ্য ভারমন্ট ও ওকলাহোমায় এগিয়ে রয়েছেন। বাদবাকি রাজ্যগুলো সহ এসব রাজ্যে এখনও ভোট গণনা চলছে।

এর আগে ‘সুপার টুইসডে’তে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলে সিএনএনের সর্বশেষ জনমত জরিপে আভাস দেয়া হয়েছিলো।

সোমবার প্রকাশিত সিএনএনের ওই জরিপে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের তুলনায় ১৭ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন।

মঙ্গলবার ১২টি অঙ্গরাজ্যের মধ্যে আটটিতে হিলারি জয় পাবেন বলে জনমত জরিপে আভাস দেয়া হয়।

অন্যদিকে সিএনএনের জরিপ অনুসারে এই মুহূর্তে ৪৯ শতাংশ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে।

মঙ্গলবার যে ১২টি অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকেরা বাছাই ভোটে অংশ নিচ্ছেন, তার মধ্যে একমাত্র টেক্সাস ছাড়া বাকি সবগুলোতেই ট্রাম্প জয়লাভ করার ব্যাপারে আভাস দেয়া হয়েছিলো ওই জনমত জরিপে।


এ ক্যটাগরির আরো খবর..