× Banner
সর্বশেষ
‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সুন্দরবনে আগুন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লেগেছে।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে আগুন অনেকটাই নিভে গেছে। তবে কিছু কিছু স্থানে আগুনের ফুলকি রয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি  জানান, সন্ধ্যায় লাগা আগুন বনের এক থেকে দেড় একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সকালে বন বিভাগ ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। যাতে আগুন ছড়াতে না পারে সেজন্য বনের মধ্যে ফায়ার লাইন কাটা হচ্ছে।

ওই এলাকায় গাছপালা কিছুটা কম বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের মোড়েলগঞ্জ স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, বনজীবীদের ফেলা জ্বলন্ত কিছু থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 


এ ক্যটাগরির আরো খবর..