× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

সুন্দরগঞ্জে এমপি লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

admin
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরে আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে ইউনিয়ন সভাপতি সমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সেক্রেটারি গোলাম মোস্তফা আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বামনডাঙ্গা ইউপি সেক্রেটারি জাহেদুল ইসলাম জাভেদ, সোনারায় ইউপি আ’লীগ সেক্রেটারি মিরেন ,আ’লীগ নেতা আঃ খালেক মিয়া, জাকির মিয়া, শাহার আলী , সাবেক ছাত্রলীগ নেতা মনিষ চক্রবর্তী,  সামিউল ইসলাম ছামু, ফয়সাল সাকিদার, নাদিম মিয়া প্রমুখ ।

বক্তারা এমপি লিটনের নামে করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গ্রেফতার সাংসদকে মুক্তি দেয়ার দাবি জানান। অন্যথায় তা কর না হলে লাগাতার আন্দোলনে যাবার হুমকিও দেন নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..