× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের টেলিফোন সেবা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০২২
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ

সিলেট ও সুনামগঞ্জের বন্য পরিস্থিতি ভয়াবহ, ১২২ বছরের ইতিহাসে এমন বন্যা হয়নি। বন্যা কবলিত কিছু এলাকায় দুর্যোগকালীন জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যবহৃত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

শনিবার (১৮ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও পানিবন্দি মানুষকে উদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলায় শুক্রবার থেকে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

বিএসসিএল জানায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী ও সচিবের নির্দেশে ও সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ১২ সেট ভিস্যাট যন্ত্রপাতি দিয়েছে, যার মাধ্যমে জরুরী টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরো ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আরো ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। ‌

বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যা উপদ্রুত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরো ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম, যার মাধ্যমে বন্যাকবলিত আরো এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে। মোবাইল কোম্পানিগুলোর প্রয়োজন অনুযায়ী মোবাইল নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার কাজেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করা যেতে পারে।

ভিস্যাট এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।

শাহজাহান মাহমুদ জানান, বন্যা কবলিত নীলফামারীতেও কাল ভিস্যাট পাঠানো হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, আমাদের টেলিকম অপারেটরগুলো তিনটি করে টোল ফ্রি নাম্বার চালু করেছে বানভাসী মানুষদের জন্য।

প্রয়োজনে কল করুন:

গ্রামীণফোন- 01769177266, 01769177267, 01769177268

রবি-01852788000, 01852798800, 01852804477

বাংলালিংক-01987781144, 01993781144, 01995781144

টেলিটক- 01513918096, 01513918097, 01513918098


এ ক্যটাগরির আরো খবর..