× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

জাবেদ এমরান

সিলেটে স্ত্রী নিরুদ্দেশ, অভিমানে স্বামীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
স্বামীর আত্মহত্যা

সিলেটের জকিগঞ্জে পরকীয়ার টানে স্ত্রী নিরুদ্দেশ হওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। ঘটনাটি উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বসত ঘরের আড়ার সঙ্গে দাঁড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যাকারী আব্দুল মুমিন (৩৫) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফাতাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মুমিনের স্ত্রী কয়েক দিন আগে স্বামী ও ৩ সন্তান রেখে পরকীয়ার প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হন। তারপর থেকে মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করে। তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..